ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও

হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া চার শিক্ষার্থীকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও


নোয়াখালী:
জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া অবস্থায় চার শিক্ষার্থীকে ধরে নিয়ে পড়তে বসালেন ইউএনও। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিল এই চার যুবক।
এই ঘটনায় শিক্ষার্থীদের একটি ছবি তোলে উপজেলা প্রশাসনের আইডিতে পোষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন। যা নিয়ে এলাকায় তোল পাড় সৃষ্টি হয়। অনেকে এই বিষয়কে সাধুবাদ জানিয়ে কমেন্ট করেন। অনেকে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে এই পোষ্ট উপকারী হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে থাকা কর্মকর্তারা জানান, রাত ১০ টার দিগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুর পাড় দিয়ে হাটছিলেন। এসময় পুকুরের পূর্ব পাড়ের সিড়িতে চার জন ছেলেকে বসে আড্ডা দিতে দেখা যায়। সবার বয়স ১৫-১৬ বছর হবে। কাছে গিয়ে দেখা যায় সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যাস্ত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার পরিচয় ও পড়ালেখার খোঁজ খবর নেন। এসময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানান। এছাড়া তারা কিছুদিন আগে দেওয়া এসএসসি ফলাফলে উত্তীর্ণ হয়েছে বলে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে তাঁর বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা কলম দিয়ে তাদেরকে পড়াতে বসান।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দন বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদেরকে একটি বিষয় মূখস্ত করে লিখে দিতে বলা হয়েছে। তারা তা করেছেন। পরে একজনের অভিবাবক এসে সবাইকে নিয়ে গেছেন। তাদেরকে আরো কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা করা হবে। যাতে তারা পড়লেখা বন্ধ রেখে আড্ডা না দেয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৮   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ