ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুর: জুলাই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গাজীপুরের কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও
মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌরসভার
সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, মামুন ভূইয়া ও লাব্বি হাসান লাভু, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক ওয়াসিমুল মেহেরাব,
ছাত্রনেতা পিয়াস আহমেদ ও নোমান মিয়া প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা, ছাত্রনেতা এবিএম আবু বকর সিদ্দিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপনসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
পরে কালীগঞ্জ পৌর উলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৫৬:৩৪   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ