ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর: জুলাই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গাজীপুরের সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল ইসলাম শান্তর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ শাখার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাসিদুল ইসলাম জীবন, সহ-সভাপতি হাসিবুল হাসান রিপন ও আশরাফ আলী মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. রিফাত, সাবেক ছাত্রনেতা এবিএম আবু বকর ছিদ্দিক, পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশিদুল হাসান রিপন প্রমুখ।

পরে কালীগঞ্জ পৌর উলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৫২   ১৭৭ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ