ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভূঞাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল। এসময় তারা জামায়াত -শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন স্লোগান দেন।

রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বাসস্ট্যান্ড চত্তরে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আলীম চকদার, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, যুগ্ন আহ্বায়ক শরিফুল কবির রন্জু, , যুগ্ন আহবায়ক স্বপন তরফদার। পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম বাবু প্রমূখ।

বক্তারা বলেন, দেশে স্বৈরাচার ও রাজাকার দুই গ্রুপ মিলেমিশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করেছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়েও কটূক্তি করেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তারা আরো বলেন, আগামীদিনে যদি আমাদের প্রিয় নেতাদের নিয়ে কটুক্তি করা হয় তাহলে ভূঞাপুর উপজেলা যুবদল প্রতিহত করবে। বাংলাদেশে রাজাকারের আস্তানা গড়তে দেয়া হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৯   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ