ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

ডিমলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


ডিমলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

নীলফামারী: ডিমলায় গ্রামীণ কুটিরশিল্প মেলার নামে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ডিমলা সদর, সরদারহাট, নাউতারা ও ডাঙ্গারহাটসহ বিভিন্ন হাট-বাজারে দীর্ঘদিন অবৈধভাবে লটারির মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছিল। এই সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মো আব্দুল লতিফকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এছাড়াও পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুড়ালিপাড়া গ্রমের ইসমাইল হোসেনের পুত্র আনোয়ার হোসেন এবং ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের আব্দুল জব্বারের পুত্র সাগর ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার সংবাদকর্মীকে বলেন, সাধারণ মানুষের নিকট লটারির টিকিট বিক্রি করা একধরনের প্রতারণা। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী দন্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে লটারি বিক্রির কাজে ব্যবহৃত ১১টি বাক্স ও বিপুল পরিমাণ অবিক্রীত লটারির টিকিট জব্দ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫০   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ