ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা

মধ্যনগরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


মধ্যনগরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় বংশীকুন্ডা বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও মোঃ তাজুল ইসলাম।

সভার শুরুতেই নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি স্তরে ঐক্য অত্যন্ত জরুরি। আমাদের সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দলীয় কর্মীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধ বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে তুলতে হবে। কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন বিএনপি সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেবুর আলম, ইনামুল গনি রুবেল, নেকবর হোসেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং সেনোয়ার হোসেন।

সভা শেষে সকল নেতাকর্মী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:২৬   ২৯১ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত



আর্কাইভ