ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » শহীদ শাহরিয়ার বিন মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে স্মরণসভা

শহীদ শাহরিয়ার বিন মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে স্মরণসভা


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


শহীদ শাহরিয়ার বিন মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে স্মরণসভা

ময়মনসিংহ: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শেখ শাহরিয়ার বিন মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ শাহরিয়ার মতিন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ শাহরিয়ারের স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা মমতাজ বেগম। সভায় সভাপতিত্ব করেন শহীদের বাবা ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।

আলোচনাসভায় বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য শাহ নূরুল কবীর শাহীন, বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. বরকত উল্লাহ, ইসলামী আন্দোলনের ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয়ক মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শহীদ শাহরিয়ারের ছাত্র জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবীর।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে ঢাকায় যান শহীদ শাহরিয়ার। ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের গুলিতে আহত হন তিনি। এরপর ২০ জুলাই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শাহরিয়ার মারা যান।

শাহরিয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। তাঁর বাবা আব্দুল মতিনের চাকরির সুবাদে পরিবারটি ঢাকার কুড়িল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শহীদ শাহরিয়ার। পাঁচটি পরীক্ষা শেষ করে ঢাকায় গিয়ে তিনি আন্দোলনে যোগ দেন। অনুষ্ঠান শেষে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৯   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ