ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ছাত্রদল নেতার বাবা মাদকসহ গ্রেফতার

ভূঞাপুরে ছাত্রদল নেতার বাবা মাদকসহ গ্রেফতার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


ভূঞাপুরে ছাত্রদল নেতার বাবা মাদকসহ গ্রেফতার

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজাসহ গ্রেফতার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মণ্ডলের পিতা সায়েব মণ্ডল (৬৫)।

রবিবার (২০ জুলাই) রাতে খানুবাড়ী এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও সাইয়েব মণ্ডলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০০৮ ও ২০১৭ সালে দুটি মামলা ছিলো। সাইয়েব মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলমীগ হোসন বলেন, এটি একটি পারিবারিক ঘটনা, ছাত্রদল একটি সংগঠন হিসেবে কখনোই মাদকের পক্ষে নয়। দলের কেউ মাদকের সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রাহণ করবো।

এই ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, মাদকসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩০   ৩৩৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ