ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে বিএনপি নেতা এ আর মামুন খানের বৃক্ষরোপন কর্মসূচি

পিরোজপুরে বিএনপি নেতা এ আর মামুন খানের বৃক্ষরোপন কর্মসূচি


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


পিরোজপুরে বিএনপি নেতা এ আর মামুন খানের বৃক্ষরোপন কর্মসূচি

পিরোজপুর: বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে । বাংলাদেশে জীবন-যাপনে উপযোগী তাপমাত্রা রক্ষার্থে কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বৃক্ষ রোপনের নিদের্শনা দিয়েছেন।

তারেক রহমানের নিদের্শনা মতে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান । সামাজিক সংগঠন বৃক্ষ উৎসর্গ এই কাজে সহযোগিতা করছেন।

সোমবার( ২১ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অংশ নেন বিএনপির একাংশের নেতাকর্মীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান মিল্টন ও যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

এদিন বিদ্যালয় মাঠে ও রাস্তার দু’পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তারা। গাছে প্রয়োজনীয় খুটি লাগানো হয়। এছাড়াও গাছে পানি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।বৃক্ষরোপনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্তমান সময়ে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষ রোপন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়।

খাস মহল লতিফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, রাস্ট্র অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোমলমতি শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুইধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:২০   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ