ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে স্টেশন ভবন ও প্লাটফর্ম নির্মাণের দাবিতে স্মারকলিপি

রাজারহাটে স্টেশন ভবন ও প্লাটফর্ম নির্মাণের দাবিতে স্মারকলিপি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


রাজারহাটে স্টেশন ভবন ও প্লাটফর্ম নির্মাণের দাবিতে স্মারকলিপি

কুড়িগ্রাম: রাজারহাটে নতুন রেলস্টেশন ভবন ও প্লাটফর্ম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রেল,নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে,স্বাধীনতার পর অপরিকল্পিত ভাবে নির্মিত জীর্ণশীর্ণ ভবনে খুড়িয়ে খুড়িয়ে চলছে রাজারহাট রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এছাড়া প্লাটফর্ম বিহীন রেলওয়ে স্টেশনে অল্প বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। হাঁটু পানি ভেঙ্গে ট্রেনে উঠতে হয় যাত্রীদের। সবচেয়ে অসুবিধায় পড়তে হয় নারী শিশু ও বৃদ্ধ যাত্রীদের। এ বিষয়ে যাত্রী সাধারণের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে ।

এর প্রেক্ষিতে রাজারহাট রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি একাধিকবার চিঠি দিয়েও সাড়া না পাওয়ায় এই স্মারকলিপি প্রদানের আয়োজন করে। এসময় রেল,নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কুড়িগ্রাম জেলা শাখার সংগঠনিক আরিফুল ইসলাম,উপজেলা সংগঠক আহসান হাবিব কুইক,মাসুদ রানা সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৫৬   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ