ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যাকারিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যাকারিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী হত্যাকারিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুর: মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসি।সোমবার সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সহস্রা‌ধিক বিক্ষুব্ধ এলাকাবাসী অংশ নেন।
শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মিয়া মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পৗর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন
কবীর, বর্তমান সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজি, নিহত মুবিন এর বাবা মঠবাড়িয়া বণিক সমতির সভাপতি ইদ্রিস আলী মহারাজ, বিএনপি নেতা সায়েদুল ইসলাম খোকন, মোসলেউদ্দিন বাবুল মৃধা, ফারুক মৃধা, হামলায় আহত কাতার প্রবাসি মো. হুমায়ূন প্রমূখ।
মানবন্ধন শেষে বিক্ষুব্দ জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বক্তারা হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করা দাবি জানান।
উল্লেখ‌্য গত বৃহস্পতিবার আহত ছাত্রদল কর্মী মো. মনজুর মোর্শেদ মুবিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হ‌য়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরন ক‌রেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কাতার প্রবাসি তামিম (২৩) গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শহরের জমাদ্দার চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভূক্তভোগি পরিবারের পক্ষ হতে ১২জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে । ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মুল আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:১৯   ১০৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ