ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নারীপক্ষের নারীর এগিয়ে চলা প্রকল্পের সভা

কাউখালীতে নারীপক্ষের নারীর এগিয়ে চলা প্রকল্পের সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


কাউখালীতে নারীপক্ষের নারীর এগিয়ে চলা প্রকল্পের সভা

পিরোজপুর: কাউখালীতে ডিডিএস ফাউন্ডেশনের আয়োজনে নারীপক্ষের সহায়তায় নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা সোমবার (২১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সমবায়‌ অফিসার মোঃ অহিদুজ্জামান খান , নারী পক্ষের প্রকল্প সমন্বয়কারী কে.এ জাহান রুমী, নারী পক্ষের সদস্য রেহেনা সামদানী, প্রকল্প ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, প্রকল্প কর্মকর্তা ফাতেমাতুজ জোবায়দা, প্রকল্প কর্মকর্তা তন্বী সোম প্রমুখ।
এই প্রকল্পের সময়কালে কাউখালী এলাকার তরুণ নারীনেতা নিজেদের মধ্যে নেটওয়ার্ক মাধ্যমে ‘নিরাপদ পরিসর’ তৈরি হয়েছে যেখানে তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময়, চিন্তাচেতনা আদান প্রদান করতে পারে । বৈচিত্র্যময় জনগোষ্ঠির তরুণ নারীনেতাদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যতার ভিত্তিতে বৈচিত্রের প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতা তৈরি হয়েছে ।
সমাজে তরুণ নারীদের গ্রহণযোগ্যতা তৈরি ফলে প্রান্তিক পর্যায়ে তরুণ নারীরা পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছে । অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ডিডিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুব্রত রায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৫১   ২৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ