ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাঁশের বেঁড়ায় অবরুদ্ধ আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা

বাঁশের বেঁড়ায় অবরুদ্ধ আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


বাঁশের বেঁড়ায় অবরুদ্ধ আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা

বরিশাল: আগৈলঝাড়ায় সরকারী আশ্রায়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথে বেড়া দিয়ে দিয়েছে স্থানীয়রা। বর্তমানে আশ্রায়ন প্রকল্পের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে। এবিষয়ে উপজেলা প্রশাসন সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে সরকারীভাবে অতি দরিদ্রদের জন্য আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মোঃ মজিদ খাঁন ও মোঃ সেলিম খাঁন’র কাছ থেকে ২০ শতাংশ জায়গা ক্রয় করে পূর্ব ফুল্লশ্রী গ্রামে আশ্রায়ন প্রকল্পের জন্য ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। ওই আশ্রায়ন প্রকল্পের লোকজনের ঘর থেকে বের হওয়ার কোন পথ ছিলনা। তারা আশ্রায়ন প্রকল্পের পূর্ব পাশে জলিল খানঁ ও তৈয়ব আলী খাঁনের বাড়ীর উপর দিয়ে নিয়মিত যাতায়াত করতো।

আশ্রায়ন প্রকল্পের লোকজনের অত্যাচারে অতিষ্ট হয়ে ওই বাড়ীর ৬-৭টি পরিবারের লোকজন মিলে আশ্রায়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথ ৪ দিন পূর্বে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। বর্তমানে তারা ওই পথ দিয়ে বের হতে পারছে না।

এব্যাপারে ওই বাড়ির জলিল খাঁন ও তৈয়ব আলী খাঁন সাংবাদিকদের বলেন, আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মানের সময় আমরা তাদের চলাচলের জন্য পথের কথা বলেছিলাম উপজেলা প্রশাসনকে। তখন উপজেলা প্রশাসন বিকল্প পথ করে দেবে বলে আমাদের আশ্বাস দিয়েছিল। বর্তমানে ওই আশ্রায়ন প্রকল্পের লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে বেড়া দিয়েছি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সাংবাদিকদের বলেন, কোন পথ কেউ বন্ধ করতে পারেনা। যদি কেউ বন্ধ করে থাকে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:৫৯   ২৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ