ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ আহত ৭

কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ আহত ৭


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


কলমাকান্দায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ আহত ৭

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং দুইজন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) সকালের দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসী মাহতাব উদ্দিন (৬৫), পিতা-মৃত ইউনুস আলী, এর নেতৃত্বে প্রথম পক্ষের আরও পাঁচজন—জজ মিয়া (৩৮), রতন মিয়া (২৮), মামুন মিয়া (২৬), আসাদ মিয়া (৩২), ও কালাচাঁন মিয়া (১৭)—একত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান দ্বিতীয় পক্ষের উপর।

দ্বিতীয় পক্ষের সদস্যরা হলেন: বিল্লাল হোসেন (৪০), পিতা আহমদ আলী; জাহাঙ্গীর মিয়া (৩৬), পিতা নজরুল ইসলাম; মামুন মিয়া (২৪), পিতা আনোয়ার হোসেন; নুরুল হক (৪০), পিতা আব্দুল হেকিম এবং সোহাগ মিয়া (৩৩), পিতা খলিলুর রহমান। সবাই একই গ্রামের বাসিন্দা।

হামলার ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন।

এছাড়াও সংঘর্ষে আহত হন আশিকুর রহমান (২২), পিতা জিল্লুর রহমান এবং মোহাম্মদ হোসেন মিয়া, পিতা মোঃ আসলাম মিয়া—তাঁরা দু’জন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় ২০–২৫ দিন আগে উভয় পক্ষের মধ্যে একটি জুয়া খেলাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:২৮   ১৯৮ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ