ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা

লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা

ভোলা: আসন্ন ২৬ শে জুলাই ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার সামনে থেকে পদযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পদযাত্রায় নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) যোগ্য উত্তরসূরি তাহারাত হাফিজ অর্ককে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি এবং দলের দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক মো. জহিরুল ইসলাম (সুমন)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান।

পদযাত্রায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, তাহারাত হাফিজ অর্ক একজন তরুণ, শিক্ষিত এবং আধুনিক নেতৃত্বের প্রতীক। তিনি তার মেধা ও প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

অপরদিকে, জহিরুল ইসলাম সুমন লালমোহনের রাজপথে বহুবার নির্যাতিত হলেও দলের প্রতি নিজের নিষ্ঠা ও আত্মত্যাগে কখনো পিছপা হননি। অর্ক-জহির লালমোহন উপজেলা বিএনপি নেতৃত্বে আসলে সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেঘবান হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:০১   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ