ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » কুঁড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা

কুঁড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


কুঁড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতকের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২১ জুলাই) দুপুরে নবজাতকের খোঁজখবর নিতে গিয়ে প্রেসক্লাবের নেতারা বাচ্চাটির জন্য নগদ অর্থ, বস্ত্রসামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিসবাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

গত ১৭ জুলাই সন্ধ্যার দিকে বাকাতলা গ্রামের একটি রাস্তার পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে শিশুটিকে বাঙালভিটা গ্রামের চিকিৎসক ডা. মোস্তফা মিয়া নিজের জিম্মায় নিয়ে যান এবং স্ত্রী মোছা. হাসিনা বেগমের সঙ্গে মিলেই শিশুটির লালন-পালন শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং নিরাপদে রয়েছে ডা. মোস্তফা মিয়ার পরিবারের কাছে।

শিশুটির লালনকারী হাসিনা বেগম বলেন, আমার স্বামী রাস্তায় পড়ে থাকা এই অবুঝ শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি মায়ের মতো করে তাকে লালন-পালন করছি। সমাজ ও প্রশাসনের পক্ষথেকে আমাকে দায়িত্ব দিলে আমি আজীবন এই শিশুটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে চাই।

সহায়তা প্রদানকালে প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তার বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আশা করি, রাষ্ট্র এবং সমাজ এই শিশুটির পাশে দাঁড়াবে। যেন সে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।এ সময় উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরাও সাংবাদিকদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৯   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ