ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভাসমান তিন শিক্ষা তরীতে শিক্ষার্থীদের পাঠদান

ভাসমান তিন শিক্ষা তরীতে শিক্ষার্থীদের পাঠদান


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


ভাসমান তিন শিক্ষা তরীতে শিক্ষার্থীদের পাঠদান

বরিশাল: বে-সরকারী আর্তসামাজিক উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত ভাসমান শিক্ষা তরী এখন আগৈলঝাড়া উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনের সন্ধ্যা নদীতে। দেশের বিভিন্ন নদী মাত্রিক জেলা-উপজেলা ঘুরে নদীর তীরবর্তি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, গনিত ও মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিয়ে আসছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত এ ভাসমান শিক্ষা তরীতে ৩টি বিষয়ে ৬ জন শিক্ষিকা শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে আসছে।প্রতিদিন ২-৩ শত ছাত্র-ছাত্রী এই ভাসমান শিক্ষা তরীতে এসে শিক্ষা গ্রহন করছে। ভাসমান শিক্ষা তরীতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে রেলিংসহ প্রসস্ত ষ্টীলের সিড়ি।
সরেজমিনে পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে গিয়ে দেখা গেছে, নোঙ্গর করা ভাসমান ৩ টি শিক্ষা তরীতে আলাদা ভাবে ৬ জন শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয়ে পাঠদান করাচ্ছেন। শিক্ষার্থীরাও মনযোগ সহকারে শিক্ষা গ্রহণ করছেন। বিজ্ঞান বিষয়ে পাঠদান করাচ্ছেন নাইমা হক ও হাফিজা খানম, গণিত বিষয়ে মালিহা আক্তার ও মিথিলা আক্তার শাম্মি এবং মূল্য বোধ বিষয়ে কাজী লাবনী আক্তার ও আফসানা মিমি শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের ক্লাশের আগে-পরে ও ক্লাশ বিরতির সময় অতিরিক্ত শিক্ষাদানের সুযোগ পেয়ে দারুন খুশি।

জানাগেছে ব্র্যাক শিক্ষা কর্মসুচির আওতায় নদী মাত্রিক জেলা-উপজেলা যেমন চরাঞ্চল ও দুর্গম এলাকায় নদীর তীরবর্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা দানের উদ্দেশ্যে ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলা থেকে পাইলট প্রকল্প হিসেবে এই ভাসমান শিক্ষা তরী উদ্ধোধন করা হয়। এর পর থেকে শিক্ষা তরী নামে এই নৌ-যান শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপুর্ন ৩টি বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে।

প্রতিটি স্থানের বিদ্যলয়ে ১০-১২ দিন অবস্থান করে শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পাঠদান করে আসছে। ইতিমধ্যে দেশের নদীর তীরবর্তি ১৪-১৫টি জেলা ও বরিশাল জেলার বাগধা, বিশারকান্দি, মরিচবুনিয়া, বৈঠাঘাটাসহ বানারিপাড়া, উজিরপুর ও আগৈলঝাড়াসহ ৬০-৭০টি উপজেলায় এই শিক্ষা তরী তাদের শিক্ষা কার্যক্রম সম্পান্ন করেছে।
স্টিল এর তৈরী এই ৩টি শিক্ষা তরী (নৌযান) প্রতিটির দৈর্ঘ-৪৩ ফুট ও প্রস্ত-১২ ফুট, ভিতরে আসবাবপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরনসহ একজন প্রোগ্রাম অর্গানাইজর(ম্যনেজার) ৬ জন মাঝি, ৬ জন শিক্ষক ও ২ জন স্টাফসহ ১৫ জন কর্মকর্তা কর্মচারি কর্মরত রয়েছে।
শিক্ষা তরীতে শিক্ষা নেওয়া পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ মাহফুজ সিকদার জানান আমি এখানে এসে ক্লাশের বাহিরে অনেক কিছু শিখেছি।
৭ম শ্রেনীর শিক্ষার্থী হাফসা খানম জানান আমরা শিক্ষা তরীতে এসে বিজ্ঞান, গনিত ও মূল্যবোধ বিষয় অতিরিক্ত কিছু হাতে- কলমে শিখতে পারছি, তা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।
বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা নাইমা হক বলেন এখানে শিক্ষর্থীদের নিউটনের সুত্র গুলো, পেরিক্সোপ, আলোর প্রতি স্বরন, দিন-রাত্রির
পার্থক্য ও সৌর জগতসহ আমি বিজ্ঞান বিষয়ে পাঠদান দিয়ে আসছি।
গণিত বিষয়ের শিক্ষিকা মিথিলা আফরোজ শাম্মি বলেন ভাগের খেলা, যোগের খেলা, গুনের ধারনা, ভগ্নংশ ও পিথাগ্রচের উপপাদ্যসহ
বিভিন্ন বিষয় শিক্ষা দিয়ে থাকি।
মূল্যবোধ বিষয়ের শিক্ষিকা আফসানা মিমি বলেন ছেলে-মেয়ে উভয় সমান, পৃথিবিকে আমরা কি ভাবে রক্ষা করবো, মানবিকতাকে
জাগ্রত করা, মানুষের সাথে মানুষের ব্যবহার, এ ছাড়াও বিভিন্ন গল্পের বই পাঠদান করে থাকি।
ব্র্যাক শিক্ষা কর্মসুচির প্রোগ্রাম অর্গানাইজার(ম্যানেজার) মোঃ সোহেল মোল্লা বলেন ব্র্যাকের ৫০ বছর পুর্তি উপলক্ষে ব্র্যাকের শিক্ষা কর্মসুচির আওতায় দুর্গম ও চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভাসমান শিক্ষা তরীর শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও গণিত বিষয় যে ভয় রয়েছে তা দুর করে মূল্যবোধ জাগ্রত করাই এই শিক্ষাদানের মূল লক্ষ।
পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর অধ্যাক্ষ মোঃ মিজানুর রহমান বলেন ব্র্যাকের ভাসমান ৩টি শিক্ষা তরী আমাদের বিদ্যালয়ে এসেছে। অত্র বিদ্যলয়ের শিক্ষার্থীরা এখান থেকে বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ বিষয় জ্ঞান-অর্জন করে সু-শিক্ষায় শিক্ষিত হবে। এ জন্য আমার বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে ব্র্যাক কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৭   ২৬২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ