ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু


পাবনা:
চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান থেকে চার্জাার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামরুজ্জামান (৩০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন কামরুজ্জামান।সোমবার রাতে ভ্যানটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার জন্য ভ্যান থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায়এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনজুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিদ্যুতের ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪২   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ