ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

দোহারে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


দোহারে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

ঢাকা: ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। গতকাল সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে জানান পুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে পুলিশ দস্যুতার মামলা রুজু করে ৬জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ৫দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. জসিম উদ্দিন(৪৩), একই গ্রামের মাহতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাভেল (৪৯), লুৎফর বেপারীর ছেলে শাওন বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে আল-আমিন শেখ (২০),আন্তা বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন(২০) ও শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে মিরাজ হোসেন (২৫)।
মামলা ও পুলিশ সূত্রে জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছেন বলে জানতে পারেন মোবাইল ফোনে স্থানীয়দের অভিযোগে। নাম প্রকাশে অনিচ্ছুক গোপন সংবাদের ভিত্তিত্বে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযান চলাকালে এলাকাবাসী ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে এলাকাবাসীকে জড়ো হতে বলা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ৬জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। এ সময়ে আটককৃতদের দখল থেকে ২টি চাপাতি,২ টি ছোড়া ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, আটককৃত ডাকাতদল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা তদন্তের স্বার্থে বলা সম্ভব নয়। তাঁদের কাছ থেকে ২টি চাপাতি,২টি ছোড়া ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডাকাতির পাশাপাশি দলনেতা জসীম উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর নামে দোহার থানায় একাধিক মামলা রয়েছে।
অপরদিকে এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আটককৃতদের নিয়ে বিভিন্ন পোষ্টে মাদক বেচাকেনা ও সেবনের ছবি ভাইরাল করেছে। পোষ্টে উল্লেখ করেছে আটককৃতদের পুলিশ ডাকাত বললেও এরা সবাই মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:০৬   ৩৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ