ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চাঁদা দাবী ও প্রতারণার অভিযোগে এলএ শাখার দুই দালাল আটক

কলাপাড়ায় চাঁদা দাবী ও প্রতারণার অভিযোগে এলএ শাখার দুই দালাল আটক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


কলাপাড়ায় চাঁদা দাবী ও প্রতারণার অভিযোগে এলএ শাখার দুই দালাল আটক

পটুয়াখালী: ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ডিবির হাতে দুই জন আটক হয়েছে। কলাপাড়ায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কাছে চাঁদা দাবী ও প্রতারণার অভিযোগে শাহাদত তালুকদার (৪৮) ও মোস্তাফিজুর রহমান (৪৬) নামের দুই জনকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২১ জুলাই) রাতে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবির এসআই মো. জহুরুল ইসলাম জানান, চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মোসা. মনিরা বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় হয়। আদালতে সোপর্দের পর তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ তোলার সময় স্থানীয় একটি চক্র মনিরা বেগমের কাছে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী।

গ্রেফতারকৃতরা পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার দালাল হিসেবে দীর্ঘদিন ধরে প্রতারণায় জড়িত বলে জানায় পুলিশের একটি সূত্র।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৫৪   ৭৫৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ