ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৭১-এর বিরোধীরা এখন গণতন্ত্রের বিরোধিতায় লিপ্ত: সেলিম ভূইয়া

৭১-এর বিরোধীরা এখন গণতন্ত্রের বিরোধিতায় লিপ্ত: সেলিম ভূইয়া


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


৭১-এর বিরোধীরা এখন গণতন্ত্রের বিরোধিতায় লিপ্ত: সেলিম ভূইয়া

কুমিল্লা:  বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, “যে দলটি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখন আবার গণতন্ত্রের বিরোধিতা করছে।” তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে অন্তর্বর্তীকালীন সরকারের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাশারিখলা মাদ্রাসা মাঠে বিএনপি নেতা মরহুম আউয়াল খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিম ভূইয়া অভিযোগ করে বলেন, “মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে মন জয় করতে চায় তারা। নির্বাচনে সাড়া না পেয়ে এখন পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে—যাতে কিছু আসন আদায় করা যায়।”

তিনি আরও বলেন, “এক সময় তারা আমাদের সঙ্গে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল। জেলও খেটেছে। অথচ এখন সেই স্বৈরাচারের লোকজন ও ষড়যন্ত্রকারীদের দলে টানছে। জামায়াতের সাম্প্রতিক সমাবেশে অর্ধেক লোকই ছিল আওয়ামী লীগের—তাদের টুপি-পাঞ্জাবি পরিয়ে গাড়িভাড়া দিয়ে সমাবেশে নেয়া হয়েছে।”

শোকসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খান।
পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাক খান সফরি, একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, যুবদলের সহ-সভাপতি টিপু মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী, ছাত্রদলের মোফাজ্জল হোসেন বশির, মমিনুল ইসলাম জিসান ও ইসমাইল খান শাহিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩০   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ