ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চিন্ময় রায়ের ভাগ্য বদলে দিল কেঁচো

চিন্ময় রায়ের ভাগ্য বদলে দিল কেঁচো


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


চিন্ময় রায়ের ভাগ্য বদলে দিল কেঁচো

পটুয়াখালী: কেঁচো নাম শুনলেই গায়ে কাঁটা দেয় এমন কথা বলে থাকেন অনেকই। তবে সেই কেঁচোতে নির্ভর করেই এক তরুণের ভাগ্য বদলে গেছে। শুধু ভালো রোজগার করছেন এমনটাই নয়, এই তরুণ উদ্যোক্তার উৎপাদিত ভার্মিকম্পোষ্ট এতটাই পরিবেশবান্ধব যে তার কেঁচো সার ব্যবহার করে কৃষিতেও লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী নাচনাপাড়া এলাকার কলেজ পড়ুয়া চিন্ময় রায় একজন তরুণ উদ্যোক্তা। কৃষি বিভাগ থেকে এসএসিপির প্রশিক্ষণ পেয়ে শুরুতে স্বল্প পরিসরে শেড তৈরি করেন তিনি। পরে নিজ গোয়াল থেকেই গরুর কাঁচা গোবর সংগ্রহ করে পদ্ধতিগত মিশ্রণের পর সেখানে ছেড়ে দেন রেড উইগলার প্রজাতির কেঁচো। আর তা থেকেই শুরু হয় এই তরুণের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
প্রথমে পরিবারের সহযোগিতায় উৎপাদন শুরু হলেও এখন তার কেঁচো সার উৎপাদন খামারে কাজ করেন চারজন শ্রমিক। আর এখন অন্তত অর্ধশতাধিক শেডেই প্রতিদিন উৎপাদন হচ্ছে বিষমুক্ত ভার্মিকম্পোষ্ট সার, যা রাসায়নিক সারের চেয়ে কয়েকগুণ ক্ষমতাসম্পন্ন।
এখন চিন্ময়ের বাণিজ্যিক খামার থেকে খুদ্র চাষিসহ পরিবহনযোগে শত শত মন কেঁচো সার কিনে নেন ফসল উৎপাদনকারীরা। খামার থেকে সার নিতে আসা বিধান চন্দ্র জানান, তার ছাদ বাগানসহ বেশ কয়েকটি ছোট বড় ফলজ বাগান রয়েছে। এ ছাড়া স্বল্প পরিসরে সবজি উৎপাদনও করেন তিনি। আগে রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করলেও একন প্রাকৃতিক কেঁচো সার ব্যবহার করছেন। এতে বিষমুক্ত ফসল ফলাতে পারছেন। আর মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। এদিকে চিন্ময়ের খামারে শ্রমের বিনিময়ে অর্থ নেওয়ার পাশাপাশি নিচ্ছেন প্রশিক্ষণ। শ্রমজীবীরা বলছেন, এই সার উৎপাদনে খরচ কম আর লোকশানের ঝুঁকি না থাকায় তারাও ঝুঁকছেন শেড তৈরির দিকে।
খামারের শ্রমিক শ্যামল ও সমীর জানান, তারা কাজের পাশাপাশি ধীরে ধীরে ছোট উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে শেড তৈরির কাজ শুরু করেছেন। এতে কোনো লোকসানের ঝুঁকি না থাকায় খুব শিগগিরই সার উৎপাদন কার্যক্রম শুরু করবেন দুজন। চিন্ময় বলেন, সার উৎপাদনে বিপ্লব ঘটাতে চাই আমি। রাসায়নিক সার ব্যবহার থেকে কৃষকদের সরিয়ে নেওয়ায় আমার লক্ষ্য। আমি চাচ্ছি কম বেশি সবাই যেন এই সার উৎপাদন করে। অন্তত নিজ ফসলের ক্ষেতের জন্য হলেও এখনই উদ্যোগ নেওয়া উচিৎ। আপাতত আমার মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় হচ্ছে। আমি আমার পরিবারে এখন অনেক ভূমিকা রাখতে পারছি।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, চিন্ময়কে আমরা প্রথমে এসএসিপির মাধ্যমে প্রদর্শনী দিয়ে শেড দিই। চিন্ময়ের খামার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রাবন্দরে কৃষিতে তার শতাধিক মণ সার বিক্রি হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৬   ১৪২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ