ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জনবল সংকটে ধুকছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

জনবল সংকটে ধুকছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


জনবল সংকটে ধুকছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

পিরোজপুর: কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জনবল সংকট থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা। বর্তমানে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের ছয়টি পদের ভিতর চারটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান পিরোজপুর সদর ও ইন্দুরকানি এই দুইটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার ম্যান ও অফিস সহায়ক এই চারটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। অফিসে বর্তমান অবস্থা নাজুক। তালা খোলার কোন লোক নেই।

অনেক সময় বাধ্য হয়ে উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার তাকেই তালা খোলে অফিসে ঢুকতে হয়। জনবল আছে শুধু একজন নিরাপত্তা প্রহরী। অফিসের একমাত্র নিরাপত্তা প্রহরীকে রাতে ডিউটি করার পর দিনের বেলায় অফিসের সার্বিক কাজে সহযোগিতা করে।মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। আমি আরও বর্তমানে দুইটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছি। যার ফলে বাধ্য হয়ে আমার অফিসের একমাত্র জনবল নিরাপত্তা প্রহরী অফিসের দেখবার করতে হয়।

তিনি আরো বলেন, রুটিন মাপিক পরিদর্শন কাজে বিঘ্ন ঘটেছে। হিসাব রক্ষক না থাকায় বিল ভাউচার করতে খুবই সমস্যা হচ্ছে ।ক্যাশবই যথাযথভাবে সময় মত মেইনটেইন করা যাচ্ছে না।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি আমার অবগত আছে। বর্তমানে প্রায় প্রতিটি দপ্তরে জনবল সংকট রয়েছে। আশা করি অবিলম্বে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০৩:০২   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ