ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় ১ হাজার গাছের চারা রোপণ করলো উপজেলা প্রশাসন

ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় ১ হাজার গাছের চারা রোপণ করলো উপজেলা প্রশাসন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় ১ হাজার গাছের চারা রোপণ করলো উপজেলা প্রশাসন

ফরিদপুর: দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া ও হাইওয়ে এক্সপ্রেস ওয়ের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলিতে সৌন্দোর্য্য বৃদ্ধির লক্ষ্যে সড়কের দুই পাশে প্রায় ১ হাজার গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার থেকে দুইদিনব্যাপী ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের ইন্টারচেঞ্জ এরিয়া থেকে ভাঙ্গা রেল স্টেশন পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৮শ গাছের চারা লাগানো হয়।এছাড়াও আগামীকাল সারা উপজেলার স্কুল ও মাদ্রাসাগুলিতে আরও ৩শ গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি ইউএনও মিজানুর রহমান জানান, দক্ষিণ বঙ্গের প্রায় ২১ টি জেলার অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্যেও এ উপজেলায় মানুষের বিনোদনের জন্য বিশেষ কোন সুযোগ নেই। তাই ভাঙ্গা উপজেলায় গুরুত্বপূর্ণ রাস্তা কিম্বা সংযোগ সড়কগুলিতে মানুষের বিনোদনসহ উপকারে আসে এমন কিছু গাছের চারা রোপণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনও জানান, ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে ভাঙ্গা রেল স্টেশন পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৮ শতাধিক বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে। সড়কের দুই পাশে মানুষের বসার জায়গা করে দেওয়া হবে। এছাড়াও ভাঙ্গা উপজেলায় স্কুল ও মাদ্রাসায় প্রায় ৩শত বাগানবিলাস গাছ দেওয়া হয়েছে। ভাঙ্গা স্টেডিয়ামসহ গুরুত্বপূর্ণ জায়গায় একই পরিকল্পনায় আমরা এগিয়ে যাবো বলে তিনি আশাব্যাক্ত করেন।

ইউএনও জানান, আমরা আজ আছি, কাল নেই। আমাদের যেহেতু বদলীজনিত পোস্টিং হয়। তাই, আপনারা সবাই এ গাছগুলির যত্ন নিবেন। যেহেতু এ উপজেলাটি আপনাদের। তাই আগামীতে এ এলাকাটি একটি সৌন্দোর্য্যের স্পট হবে। মানুষ এখানে এসে বিনোদিত হবেন। তাই আপনার উপজেলার সৌন্দোর্য্য আপনাকেই রক্ষা করতে হবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোমিমুর রহমান, বন কর্মকর্তা রবিউল ইসলাম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওসার মাতুব্বর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩৮   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ