ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাতের আঁধারে ঘরে ঢুকে যুবদলের সভাপতির পায়ের কর্তন

রাতের আঁধারে ঘরে ঢুকে যুবদলের সভাপতির পায়ের কর্তন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


রাতের আঁধারে ঘরে ঢুকে যুবদলের সভাপতির পায়ের কর্তন

ঝালকাঠি:কাঁঠালিয়ায় রাতের আঁধারে সীদ কেটে ঘরে ঢুকে যুবদলের ওয়ার্ড সভাপতি বীমা কর্মী মো.আবদুল খালেক মোল্লার ডান পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত তিনটার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কচুয়া গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুল খালেক মোল্লা (৪৪) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলতে পারছেনা তার পরিবার। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মো.শাহআলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বজন ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সভাপতি (জামাল গ্রুপ) মো.আবদুল খালেক মোল্লা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পারি লিমিটেডের কাঠালিয়া অফিসের ফিল্ড অফিসার পদে চাকুরি করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খাবার খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ঘরের পশ্চিম পার্শ্ববর্তী দিয়ে সিদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আবদুল খালেকের ডান পায়ের রগ কেটে দেয় দূর্বৃত্তরা।

ডাক চিৎকারে ঘরের এবং বাড়ীর লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান,আহতের স্ত্রী জেসমিন বেগম। থানার ওসি মংচেনলা জানান, এঘটনায় এখন পর্যন্ত মামলা
হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২৬   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ