ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

ডিমলায় মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


ডিমলায় মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

নীলফামারী: ডিমলায় নীলফামারী জেলা বাসÑমিনিবাস শ্রমিক ইউনিয়নের ডিমলা উপ-কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। গত (৫ জুলাই)২০২৫ নীলফামারী জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন কতৃক অত্র ইউনিয়নের গঠনতন্ত্র এর ১১ নং ধারা মোতাবেক আগামী ৩ বছরের জন্য ১৮ সদস্য বিশিষ্ট ডিমলা উপ-কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।

এতে আমিনুজ্জামান গাজীকে সভাপতি, শহিদুল ইসলাম খাঁনকে সাধারন সম্পাদক, হাবীবুর রহমান খান লোহানীকে কার্যকরী সভাপতি ও মমিনুর রহমান দিলীপকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে ডিমলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ডিমলা নব নির্বাচিত উপ-কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ জেলা
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য রাখা হয়েছে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩১:৪৮   ৪৬২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ