ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

পটুয়াখালী: উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবার (২৩ জুলাই) বিডব্লিউওটি এ তথ্য নিশ্চিত করে।
বিডব্লিউওটি জানায়, উত্তর-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দেশের অভ্যন্তরে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারছে না। অর্থাৎ, মেঘগুলো লঘুচাপের আশেপাশে জমা হচ্ছে। ফলে বর্তমানে মেঘের পরিমাণ অনেক কম এবং তীব্র রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ রাতে দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপটি আগামী দুই-তিন দিনের মধ্যে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নিতে পারে। লঘুচাপের উত্তর দিকের অক্ষরেখা এবং দক্ষিণ চীন সাগর থেকে আসা একটি পালসের সম্মিলিত প্রভাবে আজ রাতেই দেশের পূর্বাঞ্চল দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০৪   ২৭২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ