ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

নীলফামারীতে মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


নীলফামারীতে মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

রংপুর:নীলফামারীতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলার বগুলাগাড়ী চৌধুরী পাড়ায় মাহেরীন চৌধুরীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।
ফুলেল শ্রদ্ধা জানিয়ে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তে অগ্নিকুণ্ড থেকে ২০ জন কোমলমতি শিক্ষার্থীর প্রাণ বাঁচানো সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও মরহুমার শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, মরহুমার স্বামী প্যারাইট গ্রুপের জিএম মনসুর হেলাল, ছোট ভাই মুনাফ মজিব চৌধুরী, ছোট বোন মেহেতাজ চৌধুরী, সন্তান আয়ান রশীদ মিয়াদ ও আদিল রশীদ মুহিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:২৪   ৬১৩ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ