ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে,১০গ্রাম প্লাবিত

পটুয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে,১০গ্রাম প্লাবিত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


পটুয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে,১০গ্রাম প্লাবিত

পটুয়াখালী: ঝড়ো হাওয়া ও অস্বাভাবিক জোয়ার, ১০ গ্রাম প্লাবিত। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া, অস্বাভাবিক জোয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে, যার ফলে বেড়িবাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। রাঙ্গাবালীর অন্তত ১০টি গ্রাম তলিয়ে গেছে।
এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি শুক্রবার (২৫ জুলাই) শেষ বিকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।
এই পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সকাল ৬টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। এটি শেষ বিকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩০:১৬   ১২৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ