ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে জেলেদের মানববন্ধন

ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে জেলেদের মানববন্ধন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


কুয়াকাটায় ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে জেলেদের মানববন্ধন

পটুয়াখালী: কুয়াকাটায় ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে কলাপাড়া, কুয়াকাটা এবং মহিপুরের জেলেদের আয়োজনে রোববার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা সড়ক জুড়ে এক মাবববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্ততঃ চার সহস্রাধিক জেলে এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তারা বলেন’ কলাপাড়া উপজেলায় বিভিন্ন ট্রলার মালিকদের অন্তত ২০/২৫ টি ট্রলিং পদ্ধতির মাছ শিকারের ট্রলার রয়েছে। এসব ট্রলিং ট্রলারের জেলেরা চিকন ফাঁসের জাল ব্যবহার করে বিধায় সাগরের ছোট-বড় সকল সাইজের মাছ ওই জালে ধরা পড়ে। এতে সাধারনত বিক্রিযোগ্য মাছ গুলো রেখে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পোন মাছ সাগরেই ফেলে দেয়া হয়। এতে কোটি কোটি পোনা মাছ নিধনের পাশাপাশি তা অপচয় করা হচ্ছে।

যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য হুমকি বলে তাঁরা মনে করেন। অপরদিকে, ট্রলিং পদ্ধতির ট্রলার দিয়ে মাছ শিকারের কারনে অন্য ট্রলারের জেলেরা কাংখিত কোন মাছ শিকার করতে পারছে না। এতে তারা দিন দিন নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেক জেলে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে।

জেলেদের দাবী, অচিরেই ট্রলিং পদ্ধতিতে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরী বলে তারা উল্লেখ করেন।

এ সময় বক্তব্য রাখেন, কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির প্রধান উপদেষ্টা কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো.শহিদুল ইসলাম শাহিন,কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ, জেলে মাঝি সমিতির সভাপতি মো.চান মিয়া, আশার আলো জেলে সমিতির সভাপতি মো.কুদ্দুস গাজী, জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.সাগর মোল্লা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:১২   ১৩২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ