ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে প্রথমবারের মতো স্থাপন হচ্ছে সরকারি হাইস্কুল

মধ্যনগরে প্রথমবারের মতো স্থাপন হচ্ছে সরকারি হাইস্কুল


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


মধ্যনগরে প্রথমবারের মতো স্থাপন হচ্ছে সরকারি হাইস্কুল

সুনামগঞ্জ: জেলার মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (উচ্চবিদ্যালয়) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প গ্রহণ করেছে।

সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে প্রেরিত এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হাওর এলাকার নির্বাচিত উপজেলা সদরগুলোতে ১০টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প গ্রহণ করেছে। সারাদেশের হাওর অঞ্চলের ৫৭টি উপজেলার মধ্য থেকে ১০টি উপজেলা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে মধ্যনগর উপজেলা একটি।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে স্থান নির্ধারণ করে নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করবে সরকার। এই প্রকল্পে বাংলাদেশ সরকার ও সিটি উন্নয়ন সহায়তা তহবিল (সিডিএফ) যৌথভাবে অর্থায়ন করছে।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পরিকাঠামো বিনিয়োগ সহায়তা কোম্পানি (আইআইএফসি)। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সহায়তায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবে এবং জমির পরিমাণ, নারী শিক্ষার্থীর সংখ্যা, মৌজা মানচিত্র ও অবকাঠামোর অবস্থার ভিত্তিতে বিদ্যালয় স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণ করবে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় এক শিক্ষক জানিয়েছেন, মধ্যনগরে এতদিন সরকারি হাইস্কুল না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যনগরের শিক্ষা খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:০৭   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ