ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভাড়ানী খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতু এখন মরন ফাঁদ

কাউখালীতে ভাড়ানী খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতু এখন মরন ফাঁদ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


কাউখালীতে ভাড়ানী খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতু এখন মরন ফাঁদ

পিরোজপুর: কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের আরএস ডিএম দাখিল মাদ্রাসা ও মেঘপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভারানি খালের উপর ঝুঁকিপূর্ণ সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
এই ঝুঁকিপূর্ণ সেতুটি পারাপার হয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে। অত্র এলাকার বৃদ্ধ, নারী ,শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষ বাধ্য হয়ে এই সেতুটি ব্যবহার করছে। দীর্ঘদিন যাবত সেতুটি সংস্কার করা হয়নি। বর্তমানে সেতুটি স্লাব ভেঙে পড়েছে, অ্যাঙ্গেলগুলো হেলে পড়েছে ।যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্ক রয়েছে।

আরএসডিএম মাদ্রাসা শিক্ষার্থী নাদিয়া আক্তার, আয়েশা খানম, জুনায়েদ জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সেতু পারাপার হয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করি। সেতুর উপর উঠলেই আতঙ্কে থাকি।

স্থানীয় অভিভাবক নজরুল ইসলাম জানান, আমাদের কোমলমতী শিক্ষার্থীদের এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে । আমরা সবসময় দুশ্চিন্তায় থাকি।

আরএস ডিএম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন ও মেঘপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন বেগম জানান, বর্তমানে সেতুটি চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। মাঝে মাঝে আমাদের শিক্ষার্থীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে। অনেক শিক্ষার্থী এক কিলোমিটার ঘোরে বিকল্প পদে প্রতিষ্ঠানে আসতে হয়। সেতুটির একপাশে ধাবড়ী বাজার অন্য পাশে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ জানান, এই ঝুঁকিপূর্ণ সেতুটি তালিকা জেলা পরিষদে পাঠানো হয়েছে। আশা করি খুব শিগগিরই সেতুটি নির্মাণ কাজ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২০:০৯   ২১০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ