ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবি, একজনের মৃতদেহ উদ্ধার

বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবি, একজনের মৃতদেহ উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


বলগেটের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবি, একজনের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় রাতের আধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। এঘটনায় আরাফাত নামে একজন নিখোজ রয়েছে। এছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন (১৭) চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোজ আরাফাত সূখচর ইউনিয়নের ৮নং ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে । এই ঘটনায় আহত দুজন হলো আপছার উদ্দিন ও আব্দুর রহমান নামে দুজন।
জেলেরা জানায়, মাছধরা শেষে তীরের পাশে নদীতে নঙ্গর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগে হঠাৎ দক্ষিন দিগ থেকে আসা একটি বলগেট ট্রলারটিকে ধাক্কাদেয়। তাতে ঘটনাস্থলে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় একজনরে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখনো একজন নিখোজ রয়েছে।
পাশে থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদেরকে উদ্ধার করেন। এসময় বলগেটটি উত্তর দিগে চলে যায়। অন্ধকার থাকায় বলগেটটি চিনতে পারেনি বলে জানান তিনি।
এই দিগে নিহত ও নিখোঁজ জেলের বাড়ির স্বজনরা সংবাদ পেয়ে নদীর তীরে এসে ভিড় করেন। অনেকে নদীতে নেমে নিখোঁজ জেলেকে খোঁজতে দেখা যায়।
এই বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বৃষ্টি ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে যেতে একটি সময় লাগছে। মৃত জেলের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১০:৫৮   ১৪২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ