ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলমাকান্দায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প

কলমাকান্দায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


কলমাকান্দায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প

নেত্রকোনা:‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি-২০২৫’-এর অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দায় অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প। সোমবার (২৮ জুলাই) সকালে কলমাকান্দা সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানেরও আয়োজন করা হয়, যাতে অংশ নেন স্থানীয় স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, মেডিকেল অফিসার ডা. সুমন পালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি রক্তদানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতা বাড়ছে। সেবাপ্রত্যাশীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় এক অংশগ্রহণকারী বলেন, ‘বাড়ির কাছে এমন মেডিকেল ক্যাম্প হওয়ায় চিকিৎসা পেতে অনেক সুবিধা হয়েছে। রক্ত পরীক্ষা ও পরামর্শ একসাথেই পেলাম।’

উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি’ উপজেলার বিভিন্ন স্তরে স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করতে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এন/আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:১৮   ১৪৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ