ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


 কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পটুয়াখালী: “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে চারটি পরিবেশবান্ধব সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী, এবং পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া।

কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক। তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ।

” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মো. নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, পরিবেশকর্মী কামাল হাসান রনি ও সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাই মাসজুড়ে কলাপাড়ার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:২৯   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ