ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাঁদাবাজী মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে

চাঁদাবাজী মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


চাঁদাবাজী মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে

ঝালকাঠি: সন্ত্রাস লুট ও চাঁদাবাজীর একটি মামলায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.পনির হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে। সাথে এ মামলার আরো তিন আসামীকে কারাগারে পাঠান আদালত।
পনির হোসেন ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
এর আগে একটি রাজনৈতিক মামলায় পনির হোসেন হাজতবাস করে করেছিলেন।
গত রোববার (২৭ জুলাই) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ আসামী হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামীদের মধ্যে প্যানেল চেয়ারম্যানসহ ৪ আসামীর আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিচারক। বাকি ৪ আসামীর জামিন মঞ্জুর করেন। মামলার ৩নং আসামী সামসুল হক সুমন আদালতে হাজির হননি।
এ বছরের ২০ এপ্রিল পনির হোসেনসহ ৯জনকে আসামী করে মারধর লুটপাট ও চাঁদাবাজীর অভিযোগ এনে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন উপজেলার আওরাবুনিয়া এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম এলেন। মামলায় ঘটনার তারিখ দেখানো হয়েছে এ বছরের ২২ মার্চ শনিবার দুপুরে। ঘটনার এক মাস পর আদালতে এ মামলা দায়ের করেন বাদী। (মামলা নং-৩৯/২০২৫)। প্যানেল চেয়ারম্যান পনির হোসেন এ মামলার ২নং আসামী।
জামাতা পনির হোসেনকে নির্দোষ দাবী করে, শ্বশুর মো. মতিয়ার মহারাজ হাওলাদার জানান, পারিবারিক বিরোধে পনিরকে এ মামলায় আসামী করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:২৮   ২১৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ