ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পরিবেশ রক্ষায় গাছ লাগাতে সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে-ভারপ্রাপ্ত ইউএনও

পরিবেশ রক্ষায় গাছ লাগাতে সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে-ভারপ্রাপ্ত ইউএনও


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


পরিবেশ রক্ষায় গাছ লাগাতে সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে-ভারপ্রাপ্ত ইউএনও

পটুয়াখালী: কলাপাড়ায় “বৃক্ষ রোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেছেন, ‘ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেঁয়াঘাট সড়কে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে জনাব ইয়াসীন সাদেক আরো বলেন, প্রত্যেকটি গাছের চারা রোপনের পরে এটি বেড়ে ওঠার জন্য সবাইকে সচেতন ও আন্তরিকভাবে সচেষ্ট থাকা দরকার।

পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর যৌথ আয়োজনে কলাপাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ , তানজিল জামান জয়, ইউপি মেম্বার মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

সংগঠক কামাল হাসান রনি জানান, প্রতি বছরের মতো এবছরও বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:১৭:০৩   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ