ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ডাকাতির ঘটনায় আটক ৭,মালামাল উদ্ধার

দোহারে ডাকাতির ঘটনায় আটক ৭,মালামাল উদ্ধার


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


দোহারে ডাকাতির ঘটনায় আটক ৭,মালামাল উদ্ধার

ঢাকা: দোহার উপজেলার শিমুলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা আবুল কলাম আজাদ ওরফে আবুল খালাসি’র বাড়িতে ডাকাতির ঘটনায় সাত জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলেন- দোহার উপজেলার শেখ ফারুক(৩০), এমদাদুল হক(২৮),রাজন শিকদার(২৫) ও আবুল বেপারী(২৬), শ্রীনগর উপজেলার সুমন রাজবংশী(৩৫)ও শহিদুল(৫২), লৌহজং মুন্সিগঞ্জ উপজেলার রবিউল শেখ(২৬)।
এ ঘটনায় দোহার থানায় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪/ধারা- ৩৯৫/৩৯৭ দ:বি:।
সিনিয়র সহকারী পুলিশ সুপার(দোহার সার্কল) মো.আশরফুল আলম জানান, গত ১৪ জুলাই মামলা রুজু হওয়ার পর পুলিশের একটি বিশেষ টিমের নেতৃত্বে মোবাইল ট্রাকিংয়ের/অবস্থান নির্নয় নিশ্চিত হয়ে গতকাল রোববার ঢাকা,শ্রীনগর ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করা হয়।

এ সময়ে তাদের দখল থেকে ডাকাতি করা এক জোড়া কানের দুল ও ১টি এক ভরি ওজনের স্বর্নের চেইন উদ্ধার করা হয়।জ্ঞিাসাবাদে জানা যায়, ডাকাতির আগে ওই এলাকায় ফেরি করে তারা বিভিন্ন মালামাল বিক্রি করতো। সবকিছুই চুড়ান্ত হলে দোহারের কতিপয় সহযোগীদের বাড়িতে আশ্রয় নিয়ে রাতে ডাকাতি করতেন তারা।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকতা মো.হাসান আলী জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছেন এবং তারা ঢাকা জেলার বিভিন্ন থানায় ডাকাতি,খুন,হত্যা ও মাদক আইনে একধিক মামলা রয়েছে।বিস্তরিত জানতে সোমবার আদালতে ৭দিনের রিমান্ড চেয়ে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য দোহারে গত ১৩ জুলাই রোববার গভীররাতে গ্রীল কেটে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ঢুকে হত্যার হুমকি দিয়ে স্বর্নালংকার লুটের ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেন এবং দস্যুতার আলামত সংগ্রহ করেন।
উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খালাসী বলেন,তার দ্বিতল ভবনের নিচতলার জানালার গ্রীল কেটে বাড়ির ভিতরে ঢুকে ঘরের প্রধান দরজা খুলে বাকি ডাকাতদল প্রবেশ করে।

এ সময়ে গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দিয়ে ১০ মিনিটের মধ্যে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার, রান্না ঘরে রাখা নতুন ২টি ছুরি, ঘরের ডিসপ্লেতে রাখা সাড়ে চার ফুট লম্বা সাইজের একটি তলোয়ার নিয়ে ঘরের দরজা খুলে পালিয়ে যান ডাকাত দল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:০২   ৩৮৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ