ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » প্রেমের জেরে বৃদ্ধা নারীর মৃত্যুর গুঞ্জন, প্রেমিক আটক

প্রেমের জেরে বৃদ্ধা নারীর মৃত্যুর গুঞ্জন, প্রেমিক আটক


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


প্রেমের জেরে বৃদ্ধা নারীর মৃত্যুর গুঞ্জন, প্রেমিক আটক

কুড়িগ্রাম: রাজারহাটে অসম প্রেমের জেরে প্রেমিকের হাতে বৃদ্ধা প্রেমিকার মৃত্যুর গুঞ্জন উঠেছে। পুলিশ সন্দেহ ভাজন আসামী প্রেমিক মিথুন রায়কে জেল হাজতে প্রেরণ করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানান, উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরুল হকের বিধবা স্ত্রী রোকেয়া বেগম (৬২) এর সাথে পার্শ্ববর্তী গ্রামের জয়ন্ত রায়ের পুত্র মিথুন রায় (১৯) এর পরকীয়া সম্পর্ক ছিল। গত তিন মাস পূর্বেও পরকীয়ার ঘটনা নিয়ে গ্রামে শালিস-বৈঠক হয়েছিল। তারপরও গোপনে তাদের অবৈধ সম্পর্ক ছিন্ন হয়নি।
শনিবার রাতে রোকেয়া বেগমকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তাব দেয় মিথুন রায়। এতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে মিথুন তার বৃদ্ধা প্রেমিককে শারিরীক এবং মানুষিক নির্যাতন করে। এক পর্যায়ে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে পরদিন রবিবার সকালে বৃদ্ধাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এসময় এলাকাবাসী ও পরিবারের লোকজন ওই বৃদ্ধা নারীর ঘর থেকে মিথুনকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালামের জিম্মায় রাখেন। ওই নারীর মৃত্যুর পর সোমবার এলাকাবাসী মিথুনকে রাজারহাট থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: তসলিম উদ্দিন বলেন,অল্প বয়সী ছেলেটার সঙ্গে মহিলার দেখাশোনা করতো হয়ত সম্পর্ক থাকতে পারে। লাশ ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে,ময়না তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতার মিথুনকে আপাতত ফিফটিফোরে চালান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৩:২৭   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ