ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় প্রবাসীর তালাবদ্ধ ঘরে দুর্ধর্ষ চুরি

কাঁঠালিয়ায় প্রবাসীর তালাবদ্ধ ঘরে দুর্ধর্ষ চুরি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


কাঁঠালিয়ায় প্রবাসীর তালাবদ্ধ ঘরে দুর্ধর্ষ চুরি

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ব্রুনাই প্রবাসী মিজানুর রহমান নান্নার তালাবদ্ধ ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
সোমবার (২৮ জুলাই) এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের বাসিন্ধা মিজানুর রহমান নান্না ব্রুনাই প্রবাসী।

স্থানীয় বটতলা বাজারে একটি ভবনে ছেলে সন্তান নিয়ে বসবাস করেন তার স্ত্রী শাহনাজ পারভিন। গ্রামের বাড়ীর পাকা ভবনে থাকেন শাহনাজ পারভিনের বোন হোসনেয়ারা পারভিন ও তার বোনের সন্তানরা। গত (২২ জুলাই) মঙ্গলবার রাতে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন অসুস্থ্য পড়ে। খবর পেয়ে গ্রামের বাড়ীতে থাকা শাহনাজের বোন ছেলেমেয়েদের নিয়ে ঘরে তালা দিয়ে বোনকে দেখতে বটতলা বাজারের বাসায় আসে। শাহনাজ পারভিন অসুস্থ্য থাকায় সেখানে থেকে যান বোন হোসনেয়ারা ও তার ছেলে মেয়েরা।

পরের দিন (২৩ জুলাই) বুধবার গভীর রাতে তালাবদ্ধ ওই পাকা ভবনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা স্বর্নালংকার জমির কাগজপত্র নিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। সকালে গিয়ে ঘরের দরজা ভাঙ্গা এবং ভিতরের সমস্ত মালামাল তছনছ অবস্থায় দেখতে পায় শাহনাজের বোনের ছেলে মাহামুদুল হাসান।

শাহনাজ পারভিন আরো জানান, এলাকার কিছু মানুষের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছে। তারাই এ ঘটনা সংগঠিত করতে পারে বলে তিনি ধারনা করছেন।
থানার ওসি মংচেনলা জানান, প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৪   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ