ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবিদ্বারে ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


দেবিদ্বারে ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা: দেবিদ্বার উপজেলার ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে ফুলতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মাহবুব রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. হাসেম মিয়াজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল করিম, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহনাজ চৌধুরী ও ফুলতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম।

এছাড়া স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল্লাহ ও সরাফাত উল্লাহসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের শহীদ ও রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠা‌নের শেষপর্যা‌য়ে, ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:০০   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ