ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খুলনা: বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮জুলাই)দুপুরে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, বন কর্মকর্তা প্রবীর দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সঞ্জয় সরকার, প্রভাষক আবু সাইদ, ইউপি সদস্য স.ম ছহিলউদ্দীন, মো. মফিজুল ইসলাম, মো. ইলিয়াস মোড়লসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২ আগস্ট জাঁকজমকপূর্ণভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা জেলা প্রশাসকের পাইকগাছায় তাঁর জন্মস্থান পরিদর্শন, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৫   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ