ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়

কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়

পটুয়াখালী: কলাপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়- এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এ অভিজ্ঞতা বিনিময় সভায় কলাপাড়া ও গলাচিপা উপজেলার ১০টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্ধশতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশগ্রহন করেন। বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) উদ্যোগে এডিডি ইন্টান্যাশনালের র্সাবিক সহযোগীতায় গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ। উপস্থিত ছিলেন বি-স্ক্যানের সহ-সমন্বায়ক মাহাফুজুর রহমান, ফাইন্যন্স পরিচালক সামাদ আলী। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা আক্তার, সমাজসেবা অফিসার খায়রুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার স্বপন কুমার, আলোর দিশারী সংস্থার শাহাদাৎ হোসেন, সোহার্দ্য সংস্থার আবুল কালাম।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহৃত সামগ্রীর উপর সরকার কর আরোপ করেছে। যা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবহৃত সামগ্রী ক্রয় ব্যায় বাড়িয়ে দিয়েছে। তারা এই কর প্রত্যাহার সহ প্রতিবন্ধী বান্ধব টয়লেট, শিক্ষা প্রতিষ্ঠানে বাক, শ্রবন, দৃস্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষক নিয়োগ ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবী জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৫   ৯৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ