ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চরফ্যাসনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


চরফ্যাসনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ভোলা: চরফ্যাসন উপজেলায় বিভিন্ন শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেষ্ঠ  ৩৬ জন স্কুল,মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদ পত্র তুলে দেয়া হয়েছে।বুধবার প্রশাসনের হল রুমে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিজন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ কৃতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। সৎ, দক্ষ ও মানবিক মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য নিজেকে তৈরি করতে হবে।”শিক্ষার মানোন্নয়নে তোমাদের এগিয়ে আসতে হবে। আজ যারা পুরস্কার পেল, তারা যেন আরও অনুপ্রাণিত হয় এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়।শুধু তাই নয় ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালোমানের বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:০৫:৪২   ২৪৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ