ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মশক নিধনে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

মশক নিধনে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


মশক নিধনে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুর: আলফাডাঙ্গায় মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। চলতি সপ্তাহ জুড়ে ৫০ শয্যা হাসপাতালের মধ্যে সমস্থ স্থানে বিভিন্ন ধরনের আগাছা পরিস্কার করা হচ্ছে। এতে করে যেমন হাসপাতালের সৌন্দার্য্য বর্ধন হচ্ছে তেমনি মশক নিধনে কার্যকারী ভূমিকা রাখছে।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভর্তি হওয়া রোগী রোকেয়া বেগম বলেন, কিছু দিন আগে হাসপাতালে রোগী দেখতে আসলে অনেক মশার যন্ত্রণা সহ্য করেছি। এখন আমি নিজেই রোগী হয়ে বেডে শুয়ে আছি আগের মতো মশা নেই। পিছনে যে বন-জঙ্গল ছিল সেটাও পরিস্কার করা হয়েছে। যাহার জন্য হয়তো মশার উৎপাত কম হয়েছে। আমরা চাইবো উপজেলার সরকারি হাসপাতালটি সবসময় পরিস্কার থাকুক।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিলন সরকার বলেন, হাসপাতালের চারিপাশে পরিস্কার করা হচ্ছে এতে করে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা অনেক স্বস্থিবোধ করবে। মশার উৎপাত কমবে। আশা রাখি এ পরিস্কার অভিযান অব্যহত থাকবে।

হাসপাতালের একাধিক স্টাফদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন ধরে মশার উৎপাত অনেক বেড়েছে। অনেক আগাছা বড় হয়ে চলাচলের জায়গা নষ্ট হচ্ছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি স্যারকে অবগত করলে তিনি কাজটি গুরুত্বসহকারে নিয়ে শ্রমিক দিয়ে পরিস্কার অভিযান শুরু করেছেন। এখন আশা রাখি আমাদের চলাচল করতে সুবিধা হবে। মশার উৎপাত কম হবে।

আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, চলমান সময়ে মশার উৎপাত অনেক বেশি। ডেঙ্গু রোগী অনেক বেড়েছে। যাহার জন্য মশা নিধন করা অত্যন্ত জরুরী ছিল। এ জন্য আমরা হাসপাতালের মধ্যে যেখানে আগাছা রয়েছে পরিস্কার করা হচ্ছে। ময়লা থাকলে সেটাও পরিস্কার করা হচ্ছে। আমাদের স্টাফ কোয়াটারে অনেক চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণির কর্মচারীরা থাকেন। আগাছা বাড়ার জন্য তাদের অনেক সময় যাতায়াত করতে কষ্ট হয়। সবকিছু বিবেচনা করে আমরা পরিস্কার পরিচ্ছনা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৪   ২৯৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ