ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

কাঁঠালিয়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


 কাঁঠালিয়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলা সদরের ৪৩নং পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরণ করা হয়।

বিতরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাছরিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বসুন্ধরা শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো.সাকিবুজ্জামান সবুর।

এতে প্রধান অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেরসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সমকাল সাংবাদিক ফারুক হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ইত্তেফাক সংবাদদাতা ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো.আবদুল হালিম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতা মো. আমিনুল ইসলাম, নয়াবানীর উপজেলা প্রতিনিধি মো. শাহ জামাল, সহকারী শিক্ষক তাজনেহার বেগম, রোজিনা ফেরদৌস, মাহবুবা রেদওয়ান, সালমা সুলতানা, কামরুন নাহার, সাবিনাজ জাহান মৌসুমী, সমাজ সেবক মো. কবির মুন্সী, মো. চুন্নু মুন্সী, মো. মামুন হোসেন, শুভসংঘের সাধারন সম্পাদক মো.সিয়াম হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নুর নাছরিন বলেন, অনেক শিক্ষার্থীর ছাতা না থাকায় বৃষ্টির কারণে সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারতো না। বসুন্ধরা শুভসংঘের ছাতা পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। এখন থেকে সময় মত বৃষ্টির মধ্যেও বিদ্যালয়ে আসতে পারবে। বসুন্ধরা শুভসংঘের মহতী উদ্যোগকে স্বাগত জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ফারুক হোসেন খান বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময়ই ভালো কাজের পাশে থাকে। কোমলমতি শিশুদের ছাতা বিতরণ তারই একটি উদাহরণ। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে তিনি আশা ব্যক্ত করেন।

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মো. সাকিবুজ্জামান সবুর বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের ছাতা দিতে পেরে ভালো লাগছে। আমরা বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সবসময় এলাকার শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতা করে আসছি। শুভ কাজে সবার পাশে এ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৪   ১২১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ