ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪, যা জুলাই বিপ্লব হিসেবেও পরিচিত। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বর্পূণ গণতান্ত্রিক আন্দোলন। ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লাস আর আনন্দে মেতে উঠে গোটা দেশ। এই দিনটিকে স্মরণ করে রাখতে বিজয় র্যালি কর্মসূচি পালন করবেন কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। এই উপলক্ষে শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পার্টি অফিসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।
এই সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌর আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, সালাহউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর রুহুল আমিন ও মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, গাজীপুর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করে দলের জন্য কাজ করুন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। ১৭ বছর অনেক ত্যাগ- জেল- জুলুম সহ্য করে আজকে আলোর দেখা পেয়েছেন। এখন ভুল পথে হাঁটলে সবকিছু বরবাদ হয়ে যাবে। তাই দলকে শক্তিশালী করেন, ঐক্যবদ্ধ থাকেন; দলের জন্য কাজ করবেন।
আগামী ৫ ই আগষ্ট বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ হতে বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৭ ২১৫ বার পঠিত | ● কালীগঞ্জ ● প্রস্তুতিমূলক ● বিএনপি ● সভা