ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

সুনামগঞ্জ: ঢাকার উত্তরায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ নিহতদের আত্মার মাগফিরাত এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫ টার পর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ। প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ইউনূস মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ আয়াতুল্লাহ ইসলামের পিতা হাজী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশন মধ্যনগরের পরিচালক জিয়াউর রহমান, মজিবুর রহমান সাগর এবং হাজী ওলী উল্লাহ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন তালুকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার,কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ আব্দুল মুসাব্বির,সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর (খসরু),প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার এবং দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। তরুণ প্রজন্মকে ইতিহাস ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও অপূরণীয় ক্ষতি থেকে জাতিকে রক্ষা করতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪৯   ২২০ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ