ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাইসার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাইসার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫


মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাইসার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ফরিদপুর: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর কর্মকর্তরা। এ সময় রাইসার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়।
বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে স্কোয়াড্রন লীডার মো. জিহাদুল ইসলাম ও উইং ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল শনিবার যোহরের নামাজের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে নিহতের কবরে গিয়ে গার্ড অব অনার ও কবরে পুষ্পমাল্য নিবেদন করেন। কবরে শ্রদ্ধাজ্ঞাপন পূর্বে বিমান বাহিনীর কর্তকর্তারা নিহত রাইসা মনির বাবা শাহাবুল শেখ ও মাতা মিম আক্তারসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বিমান বাহিনীর কর্মকর্তারা সেখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করেন এবং নিহতের পরিবারের নিকট থেকে ঘটনার বিবরণ শুনেন এবং তাদের সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম।
স্কোয়াড্রন লীডার মো. জিহাদুল ইসলাম বলেন, মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির বাড়িতে আমরা যাই। বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে নিহত কবরে শ্রদ্ধাজ্ঞাপন ও নিহতের আত্মার মাগফেতার কামনায় দোয়া করি এবং এতিমখানায় খাবার খাওয়ানো হয়। শোকসন্তপ্ত পরিবার ও বাবা-মার সঙ্গে কথা হয়ে এবং তাদের সমবেদনা জানানো হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিমান বাহিনীর কর্মকর্তরা নিহতের বাড়িতে যান। উপজেলা প্রশাসনের পক থেকে আমি তাদের সঙ্গে ছিলাম।

জানা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি (৯)। দুর্ঘটনার পর থেকে রাইসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মুখমন্ডলের অংশবিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা ব্যবাসায়ী শাহাবুল শেখ (৪৪) বাবার দাবির প্রেক্ষিতে সিএমএইচ থেকে মঙ্গলবার মরদেহের ডিএনএ সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ডিএনএ রিপোর্টে রাইসার মরদেহ শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার (২৪) জুলাই দিবাগত রাত ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তন্তর করা হয়। পরদিন শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখ ও মীম আক্তারের মেয়ে। পরিবার পরিজন নিয়ে রাইসার বাবা শাহাবুল শেখ ঢাকার উত্তরা নয়ানগরে ভাড়া বাসায় বসবাস করতেন। শাহাবুল একটি গার্মেন্টস এক্সেসরিস সরবরাহ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।

এন/ আর

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩০:০১   ৫৪ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ