ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষন মামলার আসামী কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষন মামলার আসামী কিশোরগঞ্জ থেকে গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫


আগৈলঝাড়ায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষন মামলার আসামী কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে পলাশ সরদার (৪০)। এতে ওই প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পরে। এঘটনায় ওই প্রতিবন্ধী যুবতীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর থেকে ধর্ষক পলাশ সরদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষককে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের এক প্রতিবন্ধী যুবতী (৩৮)’র বাড়িতে পাশ্ববতী বাড়ির মৃত.রহিম সরদারের ছেলে পলাশ সরদারের যাতায়াত ছিল। এই সুবাধে ওই পলাশ সরদার প্রতিবন্ধী যুবর্তীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। চলতি বছরের ১লা ফেব্রুয়ারী রাতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতিবন্ধী যুবতীকে বখাটে পলাশ সরদার তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এঘটনা কাউকে না জানাতে যুবতীকে হুমকি দেন ধর্ষক পলাশ সরদার। প্রতিবন্ধী যুবতীর শারীরিক পরিবর্তনের কারনে তার পরিবারের সন্দেহ হয়। পরে ১৩ জুলাই ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা করে জানা যায় ২২ সপ্তাহের গর্ভবতী ওই যুবতী। পরে প্রতিবন্ধী ওই যুবতীকে জিজ্ঞাসা করলে সে পলাশের কথা বলেন।

এঘটনায় প্রতিবন্ধী যুবতীর মা বাদী হয়ে ১৩ জুলাই রাতে আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে, যার নং-৪। ওই মামলার পলাতক আসামী ধর্ষক পলাশ সরদারকে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর থেকে ৩১ জুলাই রাতে গ্রেফতার করে। শুক্রবার(১আগষ্ট)রাতে কিশোরগঞ্জ জেলা থেকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে ধর্ষক পলাশ সরদারকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর থেকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৯   ৩১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ